সব নাটকের পর অবশেষে পর্দা নামল!
১৫ তারিখ ভারত–পাক ম্যাচ হচ্ছে—এটাই এখন চূড়ান্ত! 🏏
আর মজার ব্যাপার কী জানেন? ‘ক্রিকেটের স্বার্থে’ পাকিস্তানকে এই অনুরোধটা করেছেন খোদ বিসিবি প্রেসিডেন্ট আমিনুল ইসলাম বুলবুল। 🤷♂️
এবার ছবিটা একটু পরিষ্কার, তাই না?
একদিকে বাংলাদেশকে সামনে রেখে দরকষাকষি, অন্যদিকে পরিস্থিতিকে কাজে লাগিয়ে আইসিসির ওপর চাপ—পিসিবির কৌশলটা বেশ দূরদর্শীই বলতে হবে। রেভিনিউ শেয়ার বাড়ানোর আবেদন, আবার ভারত–পাক দ্বিপাক্ষিক সিরিজের দাবিও তুলে ধরা—সবই নাকি ‘ক্রিকেটের স্বার্থে’! সত্যিই বিশ্বাসযোগ্য?
দিনের শেষে দেখা গেল, যে বাংলাদেশ বোর্ডকে ঘিরে এত হিসেব–নিকেশ, সেই বিসিবিই আবার পাকিস্তানকে অনুরোধ করছে ভারত ম্যাচ বয়কট না করতে। পুরো গল্পটা ঘুরে ফিরে ঠিক আগের জায়গাতেই এসে দাঁড়াল—আইসিসির ভোটাভুটির আগের অবস্থানে।
সব মিলিয়ে পিসিবির একটা ছোট কিন্তু কার্যকর ক্যামিও!
এই নাটকে আইসিসি যেন আম্পায়ার, বিসিবি দর্শক নাটকের খেলা শেষ খেলা হবে ১৫ তারিখ ভারত পাকিস্তান দেখতে থাকুন আপডেট পেতে আমার সাথে থাকুন
