খেললেও বিপদ না খেললেও বিপদ

 পাকিস্তান ম্যাচ বয়কট করেছে। ভারতের বিপক্ষে খেলবে না। ম্যাচটি হওয়ার কথা ছিল শ্রীলঙ্কার মাটিতে। 


এখন পাকিস্তান ম্যাচ খেলবে না মানে তো ভারতের শ্রীলঙ্কায় যাওয়া প্রয়োজন হবে না। কিন্তু ঝামেলা এখানেই। 


ভারত যদি পূর্ণ ২ পয়েন্ট পেতে চায়- তাহলে ভারতকে বিমান ভাড়া দিয়ে শ্রীলঙ্কায় যেতে হবে। সেখানে আইসিসি নির্ধারিত অনুশীলন করতে হবে, ম্যাচ পূর্ব সংবাদসম্মেলনে উপস্থিত থাকতে হবে। 


শুধু তাই নয়, ম্যাচের দিন মাঠেও নামতে হবে এবং অপেক্ষা করতে হবে আম্পায়াররা কখন ম্যাচটি পরিত্যক্ত ঘোষণা করে সেই পর্যন্ত। 


মানে হইলো-  আমি জানি, আমার এই পরিশ্রমের কোনো উদ্দেশ্য নাই, কোনো ফলাফল নাই, ৩/৪ দিন ধরে কামলা দিয়ে যাব-কোন কিছু পাব না। তারপরও আমাকে কামলা দিতেই হবে।


ভারতের খেলোয়াড়রা আছে মহা যন্ত্রনায়। এটা দেখাটাই চোখের শান্তি। 


তারা চেয়েছিল দাদাগিরি করতে। কিন্তু এখন ফাকা মাঠে একা একা বল নিয়ে দৌড়া দৌড়ি করার অসম্মান জুটতে যাচ্ছে তাদের কপালে!!!...


একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন