শনিবার ৭ ফেব্রুয়ারি টি-টোয়েন্টি বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে খেলতে নামবে গতবারের চ্যাম্পিয়ন এবং এ বারের আয়োজক ভারত। প্রতিপক্ষ মার্কিন যুক্তরাষ্ট্র। ওয়াংখেড়ে স্টেডিয়ামে ওই ম্যাচের আগেই রয়েছে তারকাখচিত উদ্বোধনী অনুষ্ঠান। সেখানে মঞ্চ কাঁপাবেন বলিউড অভিনেত্রী নোরা ফতেহি। সঙ্গে থাকবেন গায়ক বাদশা।
এছাড়া বিখ্যাত যন্ত্রবাদক শিবমণিও থাকবেন উদ্বোধনী অনুষ্ঠানে। সেতার বাদক ঋষভ রিখিরাম শর্মা থাকবেন। জানা গিয়েছে, ভারত-যুক্তরাষ্ট্র ম্যাচের আগেই এই অনুষ্ঠানটি হবে।
