এটা কি তবে তৃতীয় বিশ্বযুদ্ধ


আফগানিস্তান যখন ইরানের পাশে থাকার ঘোষণা দিলো তখনই পাকিস্তানের সাথে যুদ্ধ বেঁধে গেলো একদম সেই সময়ে যখন আমেরিকা ইরানকে চোখ রাঙ্গাচ্ছে । আমার মনে হয় আমেরিকা পাকিস্তানকে দিয়ে আফগানদের অন্য ফ্রন্টে ব্যস্ত রাখলো যেন ইরানের দিকে তাকানোর সময় না পায় ।

এমনও হতে পারে ভারত আফগানদের পাকিস্তানের বিরুদ্ধে লেলিয়ে দিলো যেন পাকিস্তানের সাথে সরাসরি যুদ্ধ করা ছাড়াই তাদের দুর্বল করা যায় । অন্যদিকে এটাও ঠিক যে, আফগানরা পাকিস্তানকে পছন্দ করে না কারণ মার্কিনরা পাকিস্তানের মাটি ব্যবহার করে আফগানিস্তানের বিরুদ্ধে যুদ্ধ করেছে । 

এখানে দুইটা ইস্যু একবিন্দুতে ভাবা যায় কারণ ইসরায়েলের প্রধানমন্ত্রী সরাসরি বলেছে কোন কোন রাষ্ট্রগুলি তাদের শত্রু এবং এদের বিরুদ্ধে তারা ঐক্যবদ্ধ । তাই পাকিস্তানের পর তুরস্ককে টার্গেট করতে পারে ইসরায়েল । আসলে যাই ঘটুক, মাথা মোটা আরব এবং তাদের সাথে লাগোয়া রাষ্ট্র হিসাবে আফগান ও পাকিস্তান যে একই কিসিমের হবে সেটা সহজেই বুঝা যায় । ইরানের পাশাপাশি পাকিস্তানকে ঘায়েল করা গেলে বাকি রাষ্ট্রগুলিকে দিয়ে সকাল বিকাল নাস্তা করবে ওরা । এটা বুঝতে পেরেছে সৌদি আরব যে কারণে তারা পাকিস্তানের সাথে সামরিক চুক্তি করেছে । 

এখানে আরেকটা ব্যাপার রয়েছে, ঐতিহাসিক ও ধর্মীয়গতভাবে ইহুদি ও খ্রিস্টানরা পরস্পরের বন্ধু । ইসরায়েল ভারতকে কেবল ব্যবহার করছে । ভারত খুব লাফালাফি করছে, তারা ভাবছে পাকিস্তান না থাকলে তারা এখানে আরামে দিন কাটাবে, সেই সুযোগ ইসরায়েল ভারতকে দিবে বলে আমি ব্যক্তিগতভাবে মনে করি না । আমেরিকা যেমন ভারতকে ছুড়ে ফেলে স্বার্থে টান লাগলেই, একই কায়দায় ইসরায়েল আসল রূপ দেখাবে সময়মত । কারণ তারা জাতিগতভাবে পৌত্তলিকদের পছন্দ করে না । 

আপনারা একাত্তরের কথা তো জানেন, ইয়াহিয়া মুজিবের সাথে একদিকে আলোচনা চালিয়ে গেছে, অন্যদিকে প্লেন ও জাহাজ ভর্তি করে অস্ত্র ও সেনা এনে দেশ ভরে ফেলেছিল । ঠিক একই কাজ করেছে আমেরিকা । তারা ইরানের সাথে আলোচনা করছে অন্যদিকে চারপাশ থেকে ঘিরে ফেলেছে । 

আমি একদমই মনে করি না, ইরান যদি সব মেনে নেয় তাহলে ইরানকে ছেড়ে দিবে, বরং ইরান তার সব কিছু বন্ধ করে দিলে আরাম করে ইরানকে ধ্বংস করে দিবে । কিন্তু ইরান হল হাজার বছর ধরে মাথা হেড না করা জাতি । এই অঞ্চলে একাধিক ফ্রন্টে যুদ্ধ বড় করে লাগবে কি না সেটা আগামী কয়েকদিনের ভেতর নিশ্চিত হওয়া যাবে । 

আরেকটা জিনিস ভাবছি, হেজবুল যেন ইসরায়েলকে ডিস্টার্ব করতে না পারে ইরানের সাথে যুদ্ধের সময়, সেজন্য তাদের কমান্ডারদের হত্যা করা হচ্ছে নিয়মিত, আমেরিকা যদি ইরানের নেতাদের টার্গেট করতে পারতো তাহলে এইসব আলোচনার নামে সময় নষ্ট করতো না । ওরা মুলত ইরানের ব্যাপারে পুরোপুরি নিশ্চিত না, তাই অপেক্ষা করছে । 

আপনি কি ভাবছেন ?

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন